‘সবকিছুর একটা সময় আছে’: মা হওয়ার গুঞ্জনে বুবলীর রহস্যময় উত্তর

প্রকাশ :
সংশোধিত :

ঢালিউড পাড়ায় নতুন করে জোর গুঞ্জন শুরু হয়েছে—মা হতে চলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে তার উপস্থিতি এবং শারীরিক পরিবর্তন এই আলোচনাকে আরও উসকে দিয়েছে। তবে বরাবরের মতো এবারও বিষয়টি নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন এই নায়িকা।
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে বুবলী বিষয়টি সরাসরি স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি। তিনি বলেন, “আপনাদেরকে আমি কখনই সেই দোষটা দেই না, কারণ আপনারা নিউজ করবেন এটাই খুব স্বাভাবিক। তবে সবকিছুরই তো একটা সময় আছে, একটা স্থান-কাল-পাত্র আছে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই।”
তিনি আরও যোগ করেন, “আজকে যেহেতু আমরা একটা গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি... সো আমি চাই যে ন্যাচারাল বাই রাখি তে আমরা থাকি আপাতত। যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সব বলব।”


For all latest news, follow The Financial Express Google News channel.